ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
দোহার ও নবাবগঞ্জে সহজে ডিজিটাল সেবা দিতে ভূমি মেলা
শহীদুল ইসলাম শরীফ
প্রকাশ: Wednesday, 20 May, 2026, 11:17 AM

দোহার ও নবাবগঞ্জে সহজে ডিজিটাল সেবা দিতে ভূমি মেলা

দোহার ও নবাবগঞ্জে সহজে ডিজিটাল সেবা দিতে ভূমি মেলা

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা। মঙ্গলবার (১৯ মে) সকালে দুই উপজেলা প্রশাসনের পৃথক উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং ডিজিটাল সেবা প্রদর্শনীর মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক সূচনা ঘটে। মূলত হয়রানিমুক্ত ও দ্রুততম সময়ে নাগরিকদের ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা নিশ্চিত করতেই এই মেলার আয়োজন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নবাবগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে একযোগে সারা দেশে ভূমি সেবা মেলার প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানটি সরাসরি প্রদর্শন করা হয়।
এর ঠিক পরপরই বেলা সাড়ে ১১টায় উপজেলার প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ভূমি কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম।

উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় মেলার মূল লক্ষ্য ও তিন দিনের সেবামূলক কার্যক্রমের বিস্তারিত বিবরণ তুলে ধরেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধা সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য, উপজেলা কৃষি কর্মকর্তা আছমা জাহান ও থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান, বিএনপি নেতা আবুল কালাম খন্দকার ও যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ভূমি অফিসের কানুনগো আবু বকর সিদ্দিক, সার্ভেয়ার শহিদুল ইসলাম এবং নাজির কাম ক্যাশিয়ার ফজলুর রহমান।

অনুরূপ উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঢাকার দোহার উপজেলাতেও তিন দিনব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) সিবগাত উল্লাহ। এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও স্থানীয় কর্মকর্তারা উদ্বোধনী কর্মসূচিতে অংশ নেন।

মেলা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত নানাবিধ হয়রানি থেকে মুক্তি দিতে এবং আধুনিক ডিজিটাল সেবা সম্পর্কে সরাসরি সচেতন করতেই এই উদ্যোগ।
আগামী তিন দিন মেলা প্রাঙ্গণে নাগরিকেরা সরাসরি উপস্থিত হয়ে ভূমি সংক্রান্ত যেকোনো জটিলতার সমাধান, ই-নামজারি, খতিয়ান সহ বিভিন্ন পরামর্শ ও সেবা সরাসরি বুথ থেকে গ্রহণ করতে পারবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status