ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৪ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩
সেনবাগে ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার, পাশে মিলল সেনাবাহিনীর পোশাক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 4 July, 2026, 8:48 PM

সেনবাগে ভাড়া বাসা থেকে  মরদেহ উদ্ধার, পাশে মিলল সেনাবাহিনীর পোশাক

সেনবাগে ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার, পাশে মিলল সেনাবাহিনীর পোশাক

নোয়াখালীর সেনবাগ পৌর শহরের পূর্ব বাজার ব্রিজসংলগ্ন সামছু উদ্দিনের ভাড়া বাসা থেকে ইসমাইল হোসেন পিন্টু (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ।বৃহস্পতিবার ( ২ জুলাই ) রাত ৯টায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ইসমাইল হোসেন পিন্টুর বাড়ি ফেনী জেলার পরশুরাম উপজেলায়। তিনি সম্প্রতি সেনবাগ পৌর শহরে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, মরদেহের পাশ থেকে সেনাবাহিনীর কয়েকটি পোশাক এবং একটি বেইস (বেল্ট/সরঞ্জাম) উদ্ধার করা হয়েছে। এসব সামগ্রীর বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

ওসি আবদুর রহিম সরকার বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহের পাশ থেকে সেনাবাহিনীর কিছু পোশাক ও একটি বেইস পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর হয়ছে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status