|
শেরপুরে নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
|
![]() শেরপুরে নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা গ্রামে একটি টয়লেট থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। সানজিদা স্থানীয় আমিনুল ইসলামের মেয়ে। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় চাঁন মিয়া, তহুরন নেছা ও রাবিয়া নামে ৩ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায় বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সানজিদা পাশের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা আশপাশে এবং আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও এলাকায় মাইকিং করেও তার সন্ধান পায়নি। পরবর্তীতে শুক্রবার বিকেলে নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর পাশের বাড়ির একটি টয়লেট থেকে সানজিদার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায় ৪ বছর বয়সে মাকে হারায় সানজিদা। বাবা আমিনুল ইসলাম মানসিক ভারসাম্যহীন হওয়ায় দীর্ঘদিন ধরে একই গ্রামের নানার বাড়িতে থাকত সানজিদা। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান একটি কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
