|
মাদক ও দখলমুক্ত সমাজ গড়তে কেরানীগঞ্জে আমান উল্লাহ আমানের সভা
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
|
![]() মাদক ও দখলমুক্ত সমাজ গড়তে কেরানীগঞ্জে আমান উল্লাহ আমানের সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী আলহাজ্ব আমান উল্লাহ আমান। তিনি তার বক্তব্যে বলেন, "একটি সুস্থ সমাজ গড়তে হলে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে। সমাজ থেকে সন্ত্রাস ও দখলবাজদের চিরতরে নির্মূল করতে হবে। মুহাম্মাদ নগর পঞ্চায়েত কমিটির এই উদ্যোগ প্রশংসনীয়। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদের সমাজকে কলুষিত করতে পারবে না।" সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। তিনি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করার আহ্বান জানান। এইচ. এম. জহিরুল ইসলাম এর সভাপত্বিতে এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক, মুহাম্মাদ নগর পঞ্চায়েত কমিটি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ওয়ার্ডের মেম্বার এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
