ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
ধানশাইল–ঝিনাইগাতী সড়কে ত্রিমুখী সংঘর্ষ, মোটরসাইকেল চালক গুরুতর আহত
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
প্রকাশ: Monday, 10 August, 2026, 7:52 PM

ধানশাইল–ঝিনাইগাতী সড়কে ত্রিমুখী সংঘর্ষ, মোটরসাইকেল চালক গুরুতর আহত

ধানশাইল–ঝিনাইগাতী সড়কে ত্রিমুখী সংঘর্ষ, মোটরসাইকেল চালক গুরুতর আহত

ঝিনাইগাতী উপজেলার ধানশাইল–ঝিনাইগাতী সড়কের প্রতাবনগর নামক স্থানে মোটরসাইকেল, ট্রলি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত এবং অটোর ৩ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।

ঘটনার পর পুলিশ প্রশাসন উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

স্থানীয়রা জানান বেপরোয়া ট্রলির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে,এদিকে ট্রলী চালক ঘটনার পর পলাতক রয়েছে। 

ঝিনাইগাতী উপজেলার প্রশাসনের পক্ষ থেকে সড়কে অসতর্কতা ও বেপরোয়া চলাচল যেন আর কোনো পরিবারের জন্য দুর্ভোগের কারণ না হয়—এজন্য সকল চালককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status