ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
শেরপুরের নকলায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাছ ব্যবসায়ী আটক
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
প্রকাশ: Monday, 10 August, 2026, 7:46 PM

শেরপুরের নকলায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাছ ব্যবসায়ী আটক

শেরপুরের নকলায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাছ ব্যবসায়ী আটক

শেরপুরের নকলায় প্রাইমারি স্কুল পড়ুয়া ৮ বছর বয়সি এক শিশু শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে আব্দুর রাজ্জাক (৫০) নামে এক মাছ ব্যবসায়ীকে আটক করেছে নকলা থানা পুলিশ। 

গত বৃহস্পতিবার (৬ আগষ্ট) দুপুরে পাঠাকাটা ইউনিয়নের বারারচর গ্রামে ওই ঘটনা ঘটে। রাজ্জাক স্থানীয় মৃত রহিম পাগলার ছেলে। ওই ঘটনায় সোমবার (১০ আগষ্ট) শিশুর নানী রাজ্জাককে আসামি করে নকলা থানায় লিখিত অভিযোগ দাখিল করলে পুলিশ আটক রাজ্জাককে আদালতের মাধ্যমে জেল হাজতে এবং শিশুটিকে পুলিশি হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে শেরপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় জীবিকার তাগিদে শিশুটির মা ঢাকায় অন্যের বাসায় গৃহপরিচারিকার কাজ করায় শিশুটি তার নানার বাড়িতে নানীর কাছে থেকে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে। 

৬ আগষ্ট দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাজ্জাক শিশুটিকে ফুসলিয়ে তার বসত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় শিশুটি ব্যাথা পেয়ে কাতরাতে থাকলে রাজ্জাক তাঁকে ছেড়ে দেয়। পরে রবিবার (৯ আগষ্ট) রাতে শিশুটি গোপনাঙ্গে ব্যাথা অনুভব এবং পরিবারের লোকজনকে ঘটনা খুলে বললে পরিবারের লোকজন এবং স্থানীয়রা শিশুটিকে নকলা থানায় নিয়ে আসে। পরে পুলিশ বিস্তারিত শুনে রাজ্জাককে তার নিজ এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসে। 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান এব্যাপারে নকলা থানায় মামলা হয়েছে। আটক রাজ্জাককে মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (১০ আগষ্ট) আদালতের মাধ্যমে জেলহজতে পাঠানো হয়েছে। শিশুটিকে পুলিশি হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য তাঁকে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status