ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Monday, 10 August, 2026, 7:44 PM

ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা

ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ পরিপালন এবং অ্যান্টিবায়োিটক নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগষ্ট) উপজেলার সোনাহাট গার্লস  স্কুলে এ সভার আয়োজন করে ঔষধ প্রশাসন অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় । এতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ভূরুঙ্গামারী উপজেলা শাখা।

বিসিডিএস ভূরুঙ্গামারী উপজেলা শাখার সহ-সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা ঔষধ তত্ত্বাবধায়ক হাফিজুর রহমান মিয়া। এসময়  বক্তব্য রাখেন, বিসিডিএস ভুরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, পাইকেরছড়া ইউনিয়ন সভাপতি আব্দুল লতিফ, বলদিয়া ইউনিয়ন সভাপতি তাপস কুমার অধিকারী, সোনাহাট ইউনিয়নের বুলবুল, চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের সোহেল প্রমুখ।

বিসিডিএস ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম বলেন, ফার্মেসি ব্যবসা শুধু ব্যবসা নয়, এটি মানুষের স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই প্রতিটি ঔষধ ব্যবসায়ীকে আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি সঠিক প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি থেকে বিরত থাকতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান মিয়া বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ যথাযথভাবে পরিপালন করতে হবে। একই সঙ্গে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, নিবন্ধিত ফার্মেসি পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধ, ওষুধ সংরক্ষণে নির্ধারিত মান বজায় রাখা এবং সঠিক প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি না করা, এসব বিষয়ে ঔষধ ব্যবসায়ীদের দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে ভেজাল, নিম্নমানের ও অননুমোদিত ওষুধের বিস্তার ঠেকাতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সভায় উপজেলার পাইকেরছড়া, সোনাহাট, চর-ভূরুঙ্গামারী ও বলদিয়া ইউনিয়নের ঔষধ ব্যবসায়ী, ফার্মেসি মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status