|
যশোর উপশহর যুবলীগের নেতা মনসুর আলম আটক
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোর উপশহর যুবলীগের নেতা মনসুর আলম আটক আটক মুনসুর আলম যশোর শহরের উপশহর সি-ব্লক এলাকার বাসিন্দা।ডিবি পুলিশের এসআই বাবলা দাস জানান,সম্প্রতি যশোরের রামনগর এলাকায় অনুষ্ঠিত একটি মিছিল কে কেন্দ্র করে কোতোয়ালী থানায় দায়ের হওয়া মামলায় মুনসুর আলম এজাহারভুক্ত আসামি। পুলিশের জানিয়েছে, মামলার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এ সময় বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে রোববার রাতে মনিরামপুরে অভিযান চালানো হয়। অভিযানে তাকে আটক করা সম্ভব হয়।আটকের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
