|
জীবিত মাকে ‘মৃত’ বানিয়ে জমি দখল, দুই ছেলে গ্রেফতার
নতুন সময় ডেস্ক
|
![]() জীবিত মাকে ‘মৃত’ বানিয়ে জমি দখল, দুই ছেলে গ্রেফতার অভিযোগে হাবিব নগরের বাসিন্দা আয়েশা জানান, ২০২৩ সালে তিনি যখন তীর্থযাত্রায় গিয়েছিলেন, তখন তার স্বামী ও দুই ছেলে মিলে এক জালিয়াতির চক্রান্ত করেন। দুই ছেলে একটি হলফনামায় দাবি করেন যে, তাদের মা প্রায় ৪০ বছর আগেই মারা গেছেন এবং তার কোনও মেয়ে নেই। অথচ আয়েশার ছয়টি কন্যাসন্তান রয়েছে। মা ও বোনদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে পরিকল্পিতভাবে এই ভুয়া হলফনামা তৈরি করা হয়। পরবর্তীতে এই মিথ্যা হলফনামার ভিত্তিতে ধামনগর রাজস্ব পরিদর্শক রিপোর্ট পেশ করলে খতিয়ান থেকে আয়েশার নাম বাদ পড়ে এবং পুরো সম্পত্তি দুই ছেলের নামে স্থানান্তরিত হয়ে যায়। বিষয়টির সত্যতা জানতে পেরে গত ১০ জুলাই ধামনগর থানায় দুই ছেলে, তাদের স্ত্রী ও রাজস্ব পরিদর্শকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন আয়েশা। কিন্তু ১৮ দিনেও কোনও ব্যবস্থা না নেওয়ায় বিষয়টি ভদ্রকের পুলিশ সুপার মনোজ কুমার রাউতকে জানানো হয়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার অরূপ অভিষেক বেহেরা ও ধামনগর থানার পরিদর্শক সুব্রত দাসের পরিচালনায় তদন্ত শুরু হলে নথিপত্রে এই জালিয়াতির স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে আয়েশার বড় ছেলে শেখ তৌফিক এবং ছোট ছেলে শেখ মুজাহিদিনকে গ্রেফতার করে জেলে পাঠায়। সূত্র: ইন্ডিয়া টুডে |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
