|
দামুড়হুদায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা
নতুন সময় প্রতিনিধি
|
![]() দামুড়হুদায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে প্রায় ৩০ হাজার কোটি টাকার মসলার বাজার থাকলেও প্রতি বছর প্রায় ৯০০ কোটি টাকার মসলা আমদানি করতে হয়। তিনি কৃষকদের বারি রসুন-৩ জাতসহ বিভিন্ন উন্নত জাতের মসলা চাষে উদ্বুদ্ধ করে বলেন, বাড়ির আশপাশের পতিত জমি ব্যবহার করে রসুন চাষ করলে নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি আমদানি নির্ভরতা কমানো সম্ভব। তিনি আরও বলেন, মোট ১০৯ প্রকার মশলা হয়, এর মধ্যে ৫০ প্রকার মশলা আমাদের দেশে চলে, এর মধ্যে ১৭টি মশলার চাষ আমাদের দেশে হয়। কিন্তু বেশি চাহিদা ৫টি মশলার। তিনি আরও জানান, দেশে পেঁয়াজ উৎপাদন বাড়াতে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে এবং আগামীতে ৪৪ হাজার ৫০০ জন কৃষককে পেঁয়াজ চাষে বীজ ও সারসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হবে। যাতে আমাদের পেয়াজ আমদানি করতে না হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষ্ণ রায়। এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস, কৃষি উপসহকারী সাইফুল ইসলামসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। মাঠ দিবসে বারি রসুন-৩ জাতের চাষাবাদ পদ্ধতি, অধিক ফলন নিশ্চিত করার কৌশল এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষকদের হাতে-কলমে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং উন্নত জাতের মসলা চাষে আগ্রহী করে তোলার লক্ষ্যে সচেতনতামূলক বক্তব্য রাখা হয়। উক্ত মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় প্রায় ১৫০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
