|
রামগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি: নিখোঁজ নৈশপ্রহরীর লাশ উদ্ধার হাজীগঞ্জে
নতুন সময় প্রতিনিধি
|
![]() রামগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি: নিখোঁজ নৈশপ্রহরীর লাশ উদ্ধার হাজীগঞ্জে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে রামগঞ্জ পৌর শহরের পাটবাজারের 'নিউ আপন শিল্পালয়' নামক স্বর্ণের দোকানে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি সাদা মাইক্রোবাস নিয়ে একদল ডাকাত বাজারে প্রবেশ করে এবং দোকানের তালা ভেঙে পুরো সিন্দুকটি গাড়িতে তুলে নিয়ে যায়। নিহত ফরিদ রামগঞ্জ পৌরসভার মিজি বাড়ির মো. শাহজাহানের ছেলে। তিনি রামগঞ্জ পুলিশ বক্স থেকে পাটবাজার পর্যন্ত এলাকায় নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। সকালে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিঃস্ব হয়ে পড়েছেন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রূপন শীল কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমি সাধারণ একজন ব্যবসায়ী, পরিবার নিয়ে কোনোভাবে ডাল-ভাত খেয়ে বেঁচে আছি। ডাকাতরা আমার দোকানের সিন্দুকসহ স্বর্ণ ও রুপার অলংকার নিয়ে গেছে। আমার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।" ![]() রামগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি: নিখোঁজ নৈশপ্রহরীর লাশ উদ্ধার হাজীগঞ্জে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, চুরির ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কত টাকার মালামাল চুরি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফরিদের লাশ উদ্ধার নিয়ে থানার ওসি বলেন, হাজীগঞ্জ রাস্তার পাশ থেকে ফরিদের মরদেহ উদ্ধার হয়েছে শুনেছি। সেখানে তার ময়নাতদন্ত হবে। সেখানে মামলা হবে। এছাড়া আমরা বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
