|
সাজেকে বনানি বন বিহারে বুদ্ধ পূর্ণিমা ও মঙ্গল শোভাযাত্রা
রুপম চাকমা, বাঘাইছড়ি
|
![]() সাজেকে বনানি বন বিহারে বুদ্ধ পূর্ণিমা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্টানে সংঘ প্রধান হিসেবে উপস্তিত ছিলেন সুধর্ম লংকার মহাস্হবির ভান্তে সাজেক, কল্যান সিদ্দি ভান্তে দুলুবনিয়া অরণ্য কুঠির, ধর্ম সিদ্দি মহা স্হবির ভান্তে নন্দরাম অরণ্য কুঠির লুংবিনি কুঠির, ও বাঘাইহাট বনানি বন বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় কৃপারত্ন মহাস্হবির ভান্তে উপস্তিত ছিলেন। এসারা ও অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেলসন চাকমা, বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাক্যবদি চাকমা, বাঘাইহাট ৪নং ওযার্ডের মেম্বার দয়াধন চাকমাসহ এলাকার সুশীল সমাজের ধর্ম প্রান দায়ক/ দায়িকা উপস্তিত ছিলেন। ভোরে পবিত্র ত্রিপিটক পাঠ, প্রার্থনা ও সংঘদান অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কার্যক্রম ধর্মীয় আনুষ্টানিকতা শুরু হয়। পরে বন বিহার প্রাঙ্গণে বুদ্ধের জীবনী ও তার মানবকল্যাণমূলক বাণী নিয়ে ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। ভিক্ষুসংঘ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকল জীবের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন। ![]() সাজেকে বনানি বন বিহারে বুদ্ধ পূর্ণিমা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্টান উদযাপন কমিটির সহ সভাপতি বিমল চাকমা জানান, বুদ্ধ পূর্ণিমা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি মানবতার জন্য শান্তি ও সহমর্মিতার এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এই ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে নৈতিকতা ও সম্প্রীতির শিক্ষা ছড়িয়ে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে দুপুরের ভোজন বিতরণ করা হয়। দিনব্যাপী এ আয়োজনে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি ছিল আধ্যাত্মিক প্রশান্তির ছোঁয়া, যা অংশগ্রহণকারীদের মনে গভীর প্রভাব ফেলেছে বলে মনে করেন পুর্ণার্থীরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
