ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
ইসলামপুরে কমিউনিটি ক্লিনিকের পাশের ডোবায় বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার, তদন্ত কমিটি গঠন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 May, 2026, 2:48 PM

ইসলামপুরে কমিউনিটি ক্লিনিকের পাশের ডোবায় বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার, তদন্ত কমিটি গঠন

ইসলামপুরে কমিউনিটি ক্লিনিকের পাশের ডোবায় বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার, তদন্ত কমিটি গঠন

জামালপুর ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। ধনতলা কমিউনিটি ক্লিনিকের পাশের একটি ডোবায় বিপুল পরিমাণ ট্যাবলেট, ক্যাপসুল ও সিরাপ ভাসতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই কমিউনিটি ক্লিনিকে রোগীরা প্রয়োজনীয় ওষুধ না পেয়ে ফিরে যেতেন। সংশ্লিষ্টদের পক্ষ থেকে বারবার ‘স্টক নেই’ বলে জানানো হতো। অথচ বর্তমানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ওষুধের ঘটনাটি সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সময়মতো বিতরণ না করায় এসব ওষুধের মেয়াদ শেষ হয়ে যায়। পরে দায় এড়াতেই গোপনে সেগুলো ডোবায় ফেলে দেওয়া হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর উপজেলা স্বাস্থ্য বিভাগ একটি তদন্ত কমিটি গঠন করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

তবে স্থানীয়দের প্রশ্ন, শুধুমাত্র তদন্ত কমিটি গঠন করলেই কি এই অনিয়মের সঠিক বিচার হবে? যারা সময়মতো ওষুধ না পেয়ে ভোগান্তির শিকার হয়েছেন, তাদের ক্ষতির দায় কে নেবে—এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status