ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সরিষাবাড়ীতে দুই ব্যবসায়ীর ওপর হামলা
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
প্রকাশ: Saturday, 2 May, 2026, 2:36 PM

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সরিষাবাড়ীতে দুই ব্যবসায়ীর ওপর হামলা

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সরিষাবাড়ীতে দুই ব্যবসায়ীর ওপর হামলা

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সরিষাবাড়ীতে দুই ব্যবসায়ীর ওপর হামলা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই ব্যবসায়ীর ওপর বর্বরোচিত হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বকেয়া টাকা পরিশোধ নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। এতে দুই ব্যবসায়ী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status