ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
রানীনগরে র‍্যালি ও আলোচনা সভায় মহান মে দিবস পালিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 May, 2026, 2:33 PM

রানীনগরে র‍্যালি ও আলোচনা সভায় মহান মে দিবস পালিত

রানীনগরে র‍্যালি ও আলোচনা সভায় মহান মে দিবস পালিত

নওগাঁর রানীনগরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন, রানীনগর থানা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়ন, উপজেলা শ্রমিক দল, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন দিবসটি পালন করে।

সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও রানীনগর থানা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসাবর হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, রানীনগর থানা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আতিউর রহমান জাকির, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টিনুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অপরদিকে, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগেও মহান মে দিবস উপলক্ষে পৃথকভাবে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status