ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে ৩৪ হাজার ইয়াবা বহন, চালকসহ গ্রেফতার ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 27 April, 2026, 5:58 PM

কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে ৩৪ হাজার ইয়াবা বহন, চালকসহ গ্রেফতার ২

কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে ৩৪ হাজার ইয়াবা বহন, চালকসহ গ্রেফতার ২

কক্সবাজারের চকরিয়ায় ৩৪ হাজার পিস ইয়াবা নিয়ে বাস চালকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, পটুয়াখালীর কলাপাড়া এলাকার মো. আবুল কালাম আজাদ (৫৮) এবং উখিয়ার শিকদার বিল এলাকার মো. রবিউল হোসেন ওরফে রবি (২৬)।

গত ২৬ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে চকরিয়া থানার খুটাখালী বাজার বাস স্টেশন এলাকায় অবস্থান নেয় র‍্যাবের একটি অভিযানিক দল। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী “আইকনিক এক্সপ্রেস” নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের এফ-১ সিটের নিচে কৌশলে লুকানো অবস্থায় ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব -১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ.ম. ফারুক।

র‍্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে একজন সিন্ডিকেটের প্রধান এবং অপরজন বাস চালক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে যাত্রীবাহী বাসের আড়ালে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদকের চালান পাচার করে আসছিল। তারা একটি শক্তিশালী মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলেও জানিয়েছে র‍্যাব।

আ.ম. ফারুক জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status