|
মহেশখালীতে খাস জমি উদ্ধার অভিযান: কালাগাজীর পাড়া বাজারে অবৈধ দোকান উচ্ছেদ
নতুন সময় প্রতিনিধি
|
![]() মহেশখালীতে খাস জমি উদ্ধার অভিযান: কালাগাজীর পাড়া বাজারে অবৈধ দোকান উচ্ছেদ সোমবার (২৭ এপ্রিল ২০২৬ খ্রি.) বেলা ১টার দিকে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। জানা যায়, বাজার এলাকার ১ নং খাস খতিয়ানভুক্ত সরকারি জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে দোকান নির্মাণ করা হয়েছিল। বিষয়টি চিহ্নিত হওয়ার পর মহেশখালী উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনার উদ্যোগ নেয়। অভিযানে নেতৃত্ব দেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. আবু জাফর মজুমদার। তার উপস্থিতিতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ভেঙে ফেলা হয় এবং সরকারি জমি দখলমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (কেরুনতলী) জনাব মিজবাহ উদ্দিন এবং মহেশখালী উপজেলার সার্ভেয়ার জনাব নোমান হোসেন। উচ্ছেদ কার্যক্রমে সার্বিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এ ধরনের নিয়মিত ও জনস্বার্থমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, সরকারি জমি দখলমুক্ত হওয়ায় এলাকার শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং সরকারি খাস জমি অবৈধ দখল থেকে উদ্ধারে মহেশখালী উপজেলায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
