ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
বন মুরগি নিয়েও নাটক! একদিন পর আবারও ‘অবমুক্তি’
মাঈন উদ্দিন বাবলু গুইমারা
প্রকাশ: Saturday, 7 March, 2026, 10:55 AM

বন মুরগি নিয়েও নাটক! একদিন পর আবারও ‘অবমুক্তি’

বন মুরগি নিয়েও নাটক! একদিন পর আবারও ‘অবমুক্তি’

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বন মুরগি অবমুক্ত করা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। গতকাল অবমুক্ত করা মুরগি নিয়ে বিতর্কের পর আজ আবারও একটি বন মুরগি অবমুক্ত করা হয়েছে।

জানা যায়, গতকাল জালিয়াপাড়া রেঞ্জ অফিসের সামনে থেকে একটি বন মুরগি আটকের পর সেটি অবমুক্ত করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করা হয়। ছবিটি রেঞ্জ কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রতিবেদককে পাঠানোর পর ফেসবুকে প্রকাশ করা হয়।

তবে ছবিটি প্রকাশের পর প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, ছবিতে যে মুরগিটি দেখা যাচ্ছে সেটি বন্য মুরগি নয়, বরং একটি দেশি মুরগি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ শুরু হয়।

এ ঘটনার একদিন পর আজ আবারও একটি বন মুরগি অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার কিছুক্ষণ আগে গুইমারা নতুন উপজেলা পরিষদ ভবনের সামনে মুরগিটি অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপস্থিত ছিলেন এবং অবমুক্ত করার ছবিও তোলা হয়।

ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা ও সমালোচনা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status