ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
বিদ্যুৎ সাশ্রয়ে যশোরে রাত ৮টার পর দোকান বন্ধের সিদ্ধান্ত
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Saturday, 7 March, 2026, 10:52 AM

বিদ্যুৎ সাশ্রয়ে যশোরে রাত ৮টার পর দোকান বন্ধের সিদ্ধান্ত

বিদ্যুৎ সাশ্রয়ে যশোরে রাত ৮টার পর দোকান বন্ধের সিদ্ধান্ত

দেশে চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলা ও সাশ্রয়ী মনোভাব বজায় রাখতে যশোরে রাত ৮টার পর সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। তবে শপিংমল ও পোশাকের দোকান এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।যশোর চেম্বারের সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা ছিলেন চেম্বারের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান। 

তিনি বলেন, "বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের বিদ্যুৎ ব্যবহারে অত্যন্ত সাশ্রয়ী হতে হবে। অপ্রয়োজনে বৈদ্যুতিক বাতি, পাখা ও এসি বন্ধ রাখতে হবে এবং শহরের মার্কেটগুলোতে আলোকসজ্জা সীমিত করতে হবে। সভায় জানানো হয়, শুক্রবার (৬ মার্চ) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে পোশাকের দোকান ও শপিংমলগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখার সুযোগ পাবে। 

ঈদের পর সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান কঠোরভাবে রাত ৮টার মধ্যে বন্ধ করার ঘোষণা দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব, ওজোপাডিকো-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, চেম্বারের সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন এবং যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপুসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status