|
চিলমারীতে এমপি মোস্তাফিজুর রহমানের গণশুনানি, বালু চোরাচালান বন্ধসহ উন্নয়নের আশ্বাস
মোঃ মাহবুবুল হাসান,চিলমারী
|
![]() চিলমারীতে এমপি মোস্তাফিজুর রহমানের গণশুনানি, বালু চোরাচালান বন্ধসহ উন্নয়নের আশ্বাস সভায় স্থানীয় বাসিন্দারা ব্রহ্মপুত্র নদের বালু চোরাচালান, কর্মসংস্থানের অভাব, সরকারি হাসপাতালের দুরব্যবস্থাপনা, নারী কর্মসংস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। সংসদ সদস্য উপস্থিত জনগণের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। ব্রহ্মপুত্র নদের বালু চোরাচালানের বিষয়ে তিনি বলেন, দ্রুত সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ অবৈধ কার্যক্রম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া তিনি চিলমারী এলাকায় নতুন কর্মসংস্থান সৃষ্টি, সরকারি হাসপাতালের সেবার মান উন্নয়ন এবং নারীদের জন্য সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনার কথাও জানান। সংসদ সদস্য বলেন, তিনি নিয়মিতভাবে চিলমারী সফর করবেন এবং জনগণের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা ও অভিযোগ শুনবেন। এসব সমস্যার সমাধানে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন। এ সময় তিনি বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কাউকে অবজ্ঞা না করে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব। জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন। কোনো ব্যক্তিগত লাভের আশায় নয়, বরং মানুষের কল্যাণে কাজ করবেন।” তিনি আরও বলেন, দলের জন্য যারা নিষ্ঠার সঙ্গে কাজ করেন, আল্লাহর রহমতে তারা কখনো নিঃস্ব হন না; বরং অনেকেই পরবর্তীতে আরও সাবলম্বী হয়ে ওঠেন। মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
