ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
ডিবি পুলিশের বিরুদ্ধে ৮ কোটি টাকা লুটের অভিযোগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 March, 2026, 6:38 PM

ডিবি পুলিশের বিরুদ্ধে ৮ কোটি টাকা লুটের অভিযোগ

ডিবি পুলিশের বিরুদ্ধে ৮ কোটি টাকা লুটের অভিযোগ

রাজধানী,তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক এক কর্মকর্তাসহ ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রায় ৮ কোটি টাকা ডাকাতির অভিযোগ এনে বিচার দাবি করেছেন এক ব্যবসায়ী।

রোববার ১ মার্চ রাজধানীর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মোহাম্মদ ফখরুলীন অভিযোগ করেন, ২০২৫ সালের ৮ নভেম্বর রাতে ডিবি পুলিশের পরিচয়ে একটি দল তার রাজধানীর বাসায় প্রবেশ করে তল্লাশির নামে বিপুল পরিমাণ নগদ অর্থ ও ব্যবসায়িক নথিপত্র নিয়ে যায়।

তার দাবি, অভিযুক্তদের নেতৃত্বে থাকা তৎকালীন ডিবির সহকারী পুলিশ কমিশনার (এসি) তারেক সেকান্দারসহ সদস্যরা অপহরণ সংক্রান্ত অভিযোগের কথা বলে বাসায় ঢুকে কয়েকদিন ধরে ভয়ভীতি প্রদর্শন করেন এবং প্রায় ৩ কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকা ও অতিরিক্ত নগদ অর্থ জোরপূর্বক নিয়ে যান।

ঘটনার পর বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও প্রতিকার না পেয়ে তিনি ঢাকা সিএমএম আদালতে মামলা দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দ্রুত নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিচারের আওতায় আনা এবং লুট হওয়া অর্থ উদ্ধারে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।

রাষ্ট্রবিজ্ঞানী ও বিশ্লেষকদের মতে, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের বিরুদ্ধে এমন অভিযোগ জনমনে আস্থার সংকট তৈরি করতে পারে; ফলে স্বচ্ছ তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status