ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
নাসীহা ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ অসহায় পরিবারের মাঝে ইফতার ও সাহরি সামগ্রী বিতরণ
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Monday, 2 March, 2026, 5:57 PM

নাসীহা ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ অসহায় পরিবারের মাঝে ইফতার ও সাহরি সামগ্রী বিতরণ

নাসীহা ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ অসহায় পরিবারের মাঝে ইফতার ও সাহরি সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীশ গ্রামে অসহায় ও দরিদ্র ৫০টি পরিবারের মাঝে ইফতার ও সাহরি সামগ্রী বিতরণ করেছে নাসীহা ফাউন্ডেশন। মানবিক এ উদ্যোগে এলাকায় প্রশংসার জোয়ার বইছে।

সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে সুবিধাবঞ্চিত পরিবারের হাতে চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। রমজানের পবিত্র মাসে যাতে কোনো পরিবার খাদ্যসংকটে না পড়ে, সে লক্ষ্যেই এ আয়োজন বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন ফুলবাড়ী, কুড়িগ্রামের শিক্ষক মাওলানা মোঃ আজিজুর রহমান; ফুলবাড়ী সদর ইউনিয়নের কাজী মাওলানা মোঃ আশরাফুজ্জামান, ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান বিপ্লব,মোঃ মাহাদী হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নাসীহা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, রবের সন্তুষ্টিতে কল্যাণের পথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের প্রতিনিধিরা।

স্থানীয় বাসিন্দারা বলেন, রমজানের সময়ে এমন সহায়তা নিম্নআয়ের পরিবারের জন্য অনেক বড় স্বস্তি বয়ে আনে। তারা নাসীহা ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালু রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, নাসীহা ফাউন্ডেশন সমাজের অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের কল্যাণে বিভিন্ন সময়ে খাদ্য সহায়তা, শিক্ষা সহায়তা ও অন্যান্য মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status