|
মির্জাগঞ্জে ভূমি অফিসের দালাল আটক ও এক মাসের কারাদণ্ড
জসিম উদ্দিন, পটুয়াখালী
|
![]() মির্জাগঞ্জে ভূমি অফিসের দালাল আটক ও এক মাসের কারাদণ্ড দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন-উপজেলার সুবিদখালী গ্রামের মো. মোশারফ হাওলাদারের পুত্র( আর্জেন্টিনার টি-শার্ট পরিহিত) বাবলু হাসান(২৮)। পরে তাকে মির্জাগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সী বলেন, উপজেলা ভূমি অফিসকে দালাল মুক্ত রাখতে ও সেবা গ্রহীতাদের হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। একাধিক ভূমিসেবা গৃহীতার অভিযোগের ভিত্ত্বিতে তাকে এর আগে শতর্ক করা হয়েছে। পূর্বে সতর্ক করা সত্ত্বেও আজ একই কাজ করার জন্য বাবলু হাসান ভূমি অফিসে আসলে তাকে এক মাসের বিনাশ্রম দন্ড দেয়া হয়েছে। উপজেলা ভূমি অফিসকে দালাল মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
