|
চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে তিন যুবক আদালতে প্রেরণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে তিন যুবক আদালতে প্রেরণ পুলিশ সূত্রে জানা যায়, চরভদ্রাসন থানার সাধারণ ডায়েরি (জিডি) নং-৩৬৩, তারিখ ১০ জুলাই ২০২৬-এর সূত্র ধরে রাত্রীকালীন টহল চলাকালে শনিবার রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার গাবতলা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কয়েকজন ব্যক্তি ইয়াবা সেবন করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে শিকদার ডাঙ্গী এলাকার ওই নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে তিন যুবককে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—ইমরান বেপারী (২৫), পিতা- খলিল বেপারী, রনি মৃধা (২৫), পিতা- আবুল মৃধা এবং আকমল বেপারী (২৫), পিতা- মোতাহার বেপারী। তাদের সবার বাড়ি চরভদ্রাসন উপজেলার বেপারী ডাঙ্গী গ্রামে। পুলিশের দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে প্রতিটি ৩০০ টাকা দরে তিনটি ইয়াবা ট্যাবলেট কিনে সেবনের কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৬ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতে জমা দেওয়া পুলিশি প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় তদন্তে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অতীতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া থানার রেকর্ড ও সিডিএমএস পর্যালোচনায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন থাকার তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসব মামলার বিচারিক কার্যক্রম এখনো চলমান এবং অভিযোগগুলো আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী রিপন হোসেন আদালতে দাখিল করা প্রতিবেদনে জনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আটক তিন আসামিকে জেলহাজতে রাখার আবেদন জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
চরভদ্রাসনে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত: ৮ মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা
ফুলবাড়ীতে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বন্যার্ত মানুষের পাশে দীঘিনালা জোন, ১৬ আশ্রয়কেন্দ্রে ৭৫১ জনের মাঝে দুপুরের খাবার বিতরণ
ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে মামলা করতে থানায় হাজির নোয়াখালীর রাকিব
