ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
কোটি টাকা নিয়ে উধাও আল-আরাফাহ ব্যাংকের ক্যাশিয়ার, গ্রাহকদের বিক্ষোভ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 30 June, 2026, 4:18 PM

কোটি টাকা নিয়ে উধাও আল-আরাফাহ ব্যাংকের ক্যাশিয়ার, গ্রাহকদের বিক্ষোভ

কোটি টাকা নিয়ে উধাও আল-আরাফাহ ব্যাংকের ক্যাশিয়ার, গ্রাহকদের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এক আউটলেট শাখার ক্যাশিয়ার গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছেন। এই অর্থ আত্মসাতের ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। অভিযুক্ত ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম শুধু গ্রাহকদের নয়, এজেন্টের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেও বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে অবস্থিত আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আউটলেট শাখায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। সোমবার বেলা ১১টার দিকে ভুক্তভোগী অর্ধশতাধিক গ্রাহক ওই ব্যাংক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। একই সঙ্গে তারা ব্যাংকের সামনে একটি মানববন্ধন কর্মসূচিও পালন করেন।

অভিযুক্ত ক্যাশিয়ার মো. রিয়াদুল ইসলাম ইউসুফের বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শুধু সাধারণ গ্রাহকের টাকাই নয়, ওই আউটলেট শাখার মূল এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলীর মাদার অ্যাকাউন্ট থেকেও তিনি প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, তারা ব্যাংকে টাকা জমা দেওয়ার পর ক্যাশিয়ার রিয়াদুল সেই অর্থ অনলাইন সিস্টেমে ইনপুট না দিয়ে নিজের কাছে রেখে দিতেন। গ্রাহকদের ফোনে কোনো কনফার্মেশন মেসেজ না গেলে তিনি 'সার্ভার সমস্যা'র অজুহাত দেখিয়ে তাদের শান্ত রাখতেন। দীর্ঘদিন ধরে এই চতুরতার আশ্রয় নিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার পর বিষয়টি জানাজানি হলে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান।

শাখার এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি ইতোমধ্যেই ব্যাংকটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ভুক্তভোগী গ্রাহকদের টাকা ফেরত পাওয়ার ব্যাপারে আইনি ও দাপ্তরিকসহ সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status