|
সরকারি চাকরি করতে হলে কারো বিএনপি করা লাগবে না, চা খাওয়ানোও লাগবে না : অমিত
মোঃ জসিম উদ্দিন তুহিন , যশোর
|
![]() সরকারি চাকরি করতে হলে কারো বিএনপি করা লাগবে না, চা খাওয়ানোও লাগবে না : অমিত শুধু তাই না, চা খাওয়ানোও লাগতো। বিএনপি সরকার ক্ষমতায় এলে সরকারি চাকরি পেতে হলে কারো বিএনপি করতে হবে না। একটি টাকাও ঘুষ দিতে হবে না। সম্পূর্ণ মেধার ভিত্তিতেই চাকরিতে যোগদানের সুযোগ করে দেওয়া হবে।বুধবার অনিন্দ্য ইসলাম অমিত যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের দেয়াপাড়া গ্রামে অনুষ্ঠিত এক পথসভায় এসব কথা বলেন। এর আগে তিনি ইউনিয়নের কৈখালী গ্রামে বক্তব্য রাখেন।তিনি বলেন, ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাসের ভিন্নতার কারণে মানুষের মধ্যে বিভেদের রেখা টানার ইতিহাস বিএনপির নেই। আমরা ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতিতে বিশ্বাসী। নবী করিম হযরত মুহাম্মদ (সা.) বলেছিলেন, সকল ধর্মের মানুষ সম্মান ও মর্যাদার সঙ্গে নিজ নিজ ধর্ম পালন করবে। আমরা হৃদয়ে সেই কথাটি ধারণ করি এবং বিশ্বাস করি।আজ যে রাজনৈতিক দল ধর্মীয় বিশ্বাসের ভিন্নতার কারণে মানুষে মানুষে বিভক্তি সৃষ্টি করছে, তারা নিজ ধর্মের চেতনা ধারণ করে না। তারা ধর্ম থেকে যোজন যোজন দূরে। কোনো ধর্মই মানুষে মানুষে বিভক্তির কথা বলে না। প্রতিটি ধর্মই সাম্য ও সম্প্রীতির কথা বলে। ওই রাজনৈতিক দল মানুষকে শাসন ও শোষণ করতে চায় বলেই মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করছে। তারা নারীদের ঘরের মধ্যে আটকে রেখে উন্নয়নের গালগল্প দিচ্ছে। তারা জনগণের সামনে মিথ্যাচার করছে। ধানের শীষ উন্নয়নের প্রতীক। ধানের শীষ সামাজিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রতীক। অতীতে আমরা তা প্রমাণ করেছি, আর আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ধানের শীষে আস্থা রাখলে আবারও প্রমাণ করবো, ইনশাআল্লাহ।এ সময় অনিন্দ্য ইসলাম অমিতের কাছে শান্তিপূর্ণ ও সাম্প্রদায়িক সম্প্রীতিময় সমাজ প্রতিষ্ঠার দাবি জানান সদর উপজেলার কৈখালী গ্রামের বাসিন্দা দীনবন্ধু মিত্র। তিনি বলেন, তরিকুল ইসলাম এমন একটি সমাজ নির্মাণ করেছিলেন, যেখানে আমরা হিন্দু-মুসলিম সম্প্রীতির অটুট বন্ধনে একসঙ্গে মিলেমিশে বসবাস করেছি। আমি আগামী দিনে অনিন্দ্য ইসলাম অমিতের কাছে সেই সম্প্রীতিময় সমাজ পুনঃপ্রতিষ্ঠার দাবি জানাই। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
