ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
উজিরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপি প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর মতবিনিময় সভা
আলতাফ হোসেন অনিক
প্রকাশ: Tuesday, 3 February, 2026, 6:48 PM

উজিরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপি প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর মতবিনিময় সভা

উজিরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপি প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর মতবিনিময় সভা

বরিশাল জেলার উজিরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উজিরপুর উপজেলা বিএনপির নির্বাচনী অফিসের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব হাওলাদারের সভাপতিত্বে এবং উপজেলা ও পৌর বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আঃ মাজেদ তালুকদার মান্নান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আয়নাল হক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক এম এ জাকারিয়া এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম আসাদ, সদস্য আহাদ সুমনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ খলিলুর রহমান, সুমন বালী ও মেহেদী হাসান।

মতবিনিময় সভায় উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, “দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি চিরদিন স্মরণ করবে।”তিনি বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status