|
আবুল হায়াতের ‘সখিনা’ হলেন মৌসুমী মৌ
নতুন সময় ডেস্ক
|
![]() আবুল হায়াতের ‘সখিনা’ হলেন মৌসুমী মৌ গল্পের প্রেক্ষাপট গ্রামের এক সাধারণ তরুণী সখিনাকে ঘিরে, যাকে গ্রামবাসী ‘অপয়া’ বলে মনে করে। বিয়ে এবং স্বামীর বিদেশযাত্রা- সবকিছুর পরও সখিনার জীবনে সুখ ধরা দেয় না। সখিনা চরিত্রে মৌসুমী মৌয়ের অভিনয় নিয়ে বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন নির্মাতা। তিনি জানান, মৌ শিক্ষিত এবং মেধাবী অভিনেত্রী, সখিনা চরিত্রটিকে তিনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। মৌসুমী মৌ তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, সখিনা চরিত্রটি অত্যন্ত আবেগপ্রবণ এবং বাস্তবসম্মত। নারীর জীবনের টানাপড়েন এখানে এতই নিখুঁত যে, কান্নার দৃশ্যে অভিনয়ের জন্য তার কোনো গ্লিসারিনের প্রয়োজন হয়নি। নাটকে মৌয়ের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। বর্তমানে নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে এবং এটি ঈদের বিশেষ অনুষ্ঠানে প্রচারের অপেক্ষায় আছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
