ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
রিবাকিনা চ্যাম্পিয়ন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 February, 2026, 10:08 AM

রিবাকিনা চ্যাম্পিয়ন

রিবাকিনা চ্যাম্পিয়ন

বিশ্বের এক নম্বর খেলোয়াড় আরিনা সাবালেঙ্কার বিপক্ষে প্রতিশোধ নিয়ে শনিবার রুদ্ধশ্বাস অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল জিতে নিজের দ্বিতীয় গ্র্যান্ডসøাম শিরোপা জিতলেন এলিনা রিবাকিনা। শক্তিশালী সার্ভিসের জন্য পরিচিত কাজাখস্তানের পঞ্চম বাছাই রিবাকিনা রড লেভার অ্যারেনায় ২ ঘণ্টা ১৮ মিনিটের লড়াইয়ে ৬-৪, ৪-৬, ৬-৪ সেটের জয় তুলে নেন। এটি ছিল ২০২৩ সালের ফাইনালের প্রতিশোধ, যেখানে নারী টেনিসের দুই শক্তিশালী হিটারের লড়াইয়ে জয়ী হয়েছিলেন বেলারুশের সাবালেঙ্কা।

২৬ বছর বয়সী, মস্কোতে জন্ম নেওয়া শান্ত-স্থির রিবাকিনা ২০২২ সালের উইম্বলডন জয়ের পর দ্বিতীয় গ্র্যান্ডসøাম হিসেবে এবার মেলবোর্নের ট্রফিটিও নিজের করে নিলেন। ম্যাচ শেষে উচ্ছ্বসিত রিবাকিনা বলেন, ‘এখন কথাগুলো খুঁজে পাওয়া কঠিন।’

পরাজিত প্রতিপক্ষকে উদ্দেশ করে তিনি যোগ করেন- ‘আমি জানি এটা কঠিন; কিন্তু আশা করি আমরা একসঙ্গে আরও অনেক ফাইনাল খেলব।’ গ্যালারিতে থাকা কিছু কাজাখ সমর্থকের দিকে তাকিয়ে তিনি বলেন, ‘কাজাখস্তানকে অনেক ধন্যবাদ। এদিক থেকে আমি দারুণ সমর্থন অনুভব করেছি।’

অন্যদিকে সাবালেঙ্কার জন্য এটি আবারও কোনো বড় ফাইনালে হতাশার গল্প। তিনি গত বছর দ্বিতীয়বার ইউএস ওপেন জিতলেও ফ্রেঞ্চ ওপেন ও মেলবোর্নের ফাইনালে হেরেছেন। টানা চতুর্থবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে ওঠা সাবালেঙ্কা পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন, তবে ম্যাচ শেষে চোখে জল ছিল তার। ‘আশা করি, হয়তো আগামী বছরটা আমার জন্য ভালো হবে’- হতাশ স্বরে বলেন সাবালেঙ্কা।

মেলবোর্নে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ছাদ বন্ধ রেখে ম্যাচ শুরু হয়। শুরুতেই রিবাকিনা সার্ভিস ব্রেক করে নিজের সার্ভিস ধরে ২-০-তে লিড নেন। ৪-৩ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় তিনি দুটি ব্রেক পয়েন্টের মুখে পড়েন, তবে একটি এসসহ দারুণ সার্ভিস করে বিপদ কাটিয়ে ওঠেন, এতে সাবালেঙ্কাকে স্পষ্টতই হতাশ দেখায়।

রিবাকিনা পুরোপুরি ছন্দে থেকে ৩৭ মিনিটে প্রথম সেট পয়েন্টেই সাবালেঙ্কার শটটি বাইরে চলে গেলে সেটটি জিতে নেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status