|
দেশ গঠনে সচেতন অংশগ্রহণের আহ্বান,চট্টগ্রাম জেলা প্রশাসকের
নতুন সময় প্রতিনিধি
|
![]() দেশ গঠনে সচেতন অংশগ্রহণের আহ্বান,চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে শনিবার (৩১ জানুয়ারি ) চট্টগ্রাম সার্কিট হাউজে বৌদ্ধ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে চট্টগ্রাম মহানগরসহ রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড ও মীরসরাই উপজেলার প্রতিষ্ঠানগুলোকে এ অনুদান দেওয়া হয়। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশ একটি সাংস্কৃতিক মেলবন্ধনের দেশ। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে এবং নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে। গতকালের এই অনুদান বিতরণ সম্প্রীতি ও সহাবস্থানের একটি প্রতীক। ![]() দেশ গঠনে সচেতন অংশগ্রহণের আহ্বান,চট্টগ্রাম জেলা প্রশাসকের আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন জাহিদুল ইসলাম , আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয়; এটি বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি সবাইকে উৎসবমুখর পরিবেশে সচেতন ও সুচিন্তিতভাবে মতামত প্রদানের আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক ববি বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া। ![]() দেশ গঠনে সচেতন অংশগ্রহণের আহ্বান,চট্টগ্রাম জেলা প্রশাসকের |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
