ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
ময়মনসিংহ সদরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 23 April, 2026, 6:38 PM

ময়মনসিংহ সদরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালী

ময়মনসিংহ সদরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালী

ময়মনসিংহ সদরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত হয়।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং ময়মনসিংহ সদর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে আলোচনা সভায় মিলিত হয়।

ময়মনসিংহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহজাহান কবীর এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজাসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা—কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। সরকারের লক্ষ্য হচ্ছে পুষ্টির অভাবজনিত সমস্যাগুলো দূর করে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status