ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
কর্মসংস্থান, স্বাস্থ্য ও প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: এম এ মালিক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 February, 2026, 10:26 AM

কর্মসংস্থান, স্বাস্থ্য ও প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: এম এ মালিক

কর্মসংস্থান, স্বাস্থ্য ও প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: এম এ মালিক

জনগণের বিশ্বাস ও ভোটে নির্বাচিত হলে বালাগঞ্জসহ পুরো এলাকাকে একটি মডেল ও আধুনিক অঞ্চলে রূপান্তর করা হবে। কর্মসংস্থান সৃষ্টি, উন্নত স্বাস্থ্যসেবা, শিক্ষা ও প্রযুক্তিনির্ভর উন্নয়নই হবে প্রধান লক্ষ্য।

৩১ জানুয়ারী ২০২৬ (শনিবার)  সিলেট বালাগঞ্জ পূর্বপৈলনপুর ও বোয়ালজুর ইউনিয়নের নির্বাচনী জনসংযোগ, উঠান বৈঠক, পথসভায় সিলেট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ মালিক এ কথা বলেন।
 
মালিক বলেন, “আমি আপনাদেরই এলাকার সন্তান। আপনারা যদি আমাকে বিশ্বাস করেন, ইনশাআল্লাহ আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখবো।” তিনি মুক্তিযোদ্ধা পরিবারসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি সম্মান জানিয়ে ভোটের দিনে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

তিনি জানান, নির্বাচিত হলে প্রতিটি পরিবারের জন্য স্বাস্থ্যসেবা কার্ড চালু করা হবে এবং এলাকার মানুষের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে ছোট ছোট হেলথ সেন্টার ও তিনটি হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে প্রসূতি মায়েদের নিরাপদ ডেলিভারি নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হবে।

এম এ মালিক বলেন, “আমাদের এলাকায় কোনো বড় শিল্প নেই। আমরা ইন্ডাস্ট্রি গড়ে তুলবো, যাতে যুবসমাজকে আর ঢাকায় ছুটতে না হয়।” তিনি আরও বলেন, প্রযুক্তি ব্যবহার করে তরুণদের আইটি ও অনলাইনভিত্তিক কাজের সুযোগ তৈরি করা হবে, যাতে শিক্ষিত যুবকরা বেকার না থাকে এবং মাদক ও অপরাধ থেকে দূরে থাকে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ, গ্রামভিত্তিক সামাজিক শৃঙ্খলা জোরদার করার কথাও জানান তিনি। পাশাপাশি রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা উন্নয়ন এবং পরিকল্পিত নগরায়নের মাধ্যমে এলাকাকে একটি আধুনিক ও বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।

তিনি বলেন, “আপনারা যদি আমাকে সংসদে পাঠান, আগামী পাঁচ বছর আমি বেশিরভাগ সময় আপনাদের মাঝেই থাকবো। আপনাদের সুখ-দুঃখের সাথেই আমার রাজনীতি।”

আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি হাজী আব্দুর নুর, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমেদ, ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন রিপন, বালাগঞ্জ উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, যুগ্ম সম্পাদক মিজান মিয়া, পূর্ব পৈলনপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল বারি, বোয়ালজুর ইউনিয়ন বিএনপির সভাপতি তজিমুল হোসেন ও সাধারণ সম্পাদক দুদু মিয়া, বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ জামাল আহমেদ খলকু, সদর ইউনিয়নের চেয়ারম্যান মুনিম মিয়া, বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম জিতু মিয়া, সেন্টার কমিটির সভাপতি ছালিক মিয়াসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও অসংখ্য সমর্থকবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status