|
প্রয়াত বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দাউদকান্দিতে দোয়া ও মিলাদ মাহফিল
নতুন সময় প্রতিবেদক
|
![]() প্রয়াত বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দাউদকান্দিতে দোয়া ও মিলাদ মাহফিল মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে দাউদকান্দি উপজেলার শহীদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভুইয়ার সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশের মানুষের জন্য তার ত্যাগের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেতা ছিলেন। তার আদর্শ ও নেতৃত্ব ভবিষ্যতেও বিএনপির নেতাকর্মীদের প্রেরণা জোগাবে। দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দাউদকান্দি উপজেলা ও আশপাশের এলাকার বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
