ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
দুর্গাপুর সীমান্ত থে‌কে বি‌দেশী মদ জব্দ করলো বিজিবি
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Saturday, 10 January, 2026, 1:27 PM

দুর্গাপুর সীমান্ত থে‌কে বি‌দেশী মদ জব্দ করলো বিজিবি

দুর্গাপুর সীমান্ত থে‌কে বি‌দেশী মদ জব্দ করলো বিজিবি

নেত্রকোনার সীমান্তবর্তী উপ‌জেলা দুর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে মা‌লিক‌বিহীন বি‌দেশী মদ জব্দ ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি‌জি‌বি)। ভার‌তের তৈরি জব্দকৃত এসব মাদকদ্রব্যের ম‌ধ্যে র‌য়ে‌ছে নয় বোতল ‘রয়্যাল স্ট্যাগ’ ব্র্যান্ডের মদ।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৪টার দি‌কে জব্দকৃত মাদকদ্রব্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্ত‌রের কা‌ছে হস্ত‌ান্তর করা হ‌বে।

একই দিন সন্ধ্যা সা‌ড়ে ৬টার দি‌কে প্রেরিত এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এসব তথ্য জানান, নেত্রকোনা ব্যাটালয়‌নের (৩১ বি‌জি‌বি) অ‌ধিনায়ক লে. ক‌র্নেল তৌ‌হিদুল বারী (পিএস‌সি)।

৩১ বি‌জি‌বি অ‌ধিনায়ক জানান, আজ (শুক্রবার) বি‌কেল ৪টার দি‌কে নেত্রকোনা ব্যাটালয়‌নের নলুয়াপাড়া বিও‌পি'র (বর্ডার অবজার‌বেশন পোষ্ট) চার সদ‌স্যে এক‌টি বি‌শেষ টহল দল মাদক বি‌রোধী অ‌ভিষান প‌রিচালনা ক‌রে।

এ অ‌ভিষা‌নে ওই বিও‌পির দা‌য়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৬০/২-এস হ‌তে আনুমা‌নিক তিন‌শো গজ বাংলা‌দে‌শের অভ্যন্তরে, দুর্গাপুর সদর ইউনিয়‌নের গোপালবা‌ড়ি নামক এলাকা থে‌কে মা‌লিক‌বিহীন অবস্থায়, নয় বোতল ‘রয়্যাল স্ট্যাগ’ ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ হ‌য়ে‌ছে ব‌লে জানান বি‌জি‌বি'র ঊর্ধ্বতন এই কর্মকর্তা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status