ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
টঙ্গীতে অজ্ঞাত ভবঘুরে ব্যক্তির মরদেহ উদ্ধার
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 10 January, 2026, 1:28 PM

টঙ্গীতে অজ্ঞাত ভবঘুরে ব্যক্তির মরদেহ উদ্ধার

টঙ্গীতে অজ্ঞাত ভবঘুরে ব্যক্তির মরদেহ উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন আটারকল মোড় এলাকায় এক ভবঘুরে ভাসমান ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। নিহত ব্যক্তি একজন পুরুষ, বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে যেকোনো এক সময় টঙ্গী পূর্ব থানার ৪৩ নম্বর ওয়ার্ডের আটারকল মোড় এলাকার পাকা রাস্তার পাশে অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

স্থানীয় লোকজনের সহায়তায় পথচারী আকাশ নামের এক ব্যক্তি দ্রুত অসুস্থ ব্যক্তিকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল এসআই মোন্নফের নেতৃত্বে হাসপাতালে পৌঁছে মরদেহটি হেফাজতে নেয় এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির দেহে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি মাঝে মাঝে টঙ্গী পূর্ব থানা এলাকায় ঘোরাফেরা করতেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিহতের স্বজনদের খোঁজে চেষ্টা চলছে। স্বজনদের পাওয়া গেলে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status