|
ফাইনালে মারামারির ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন তারকার
নতুন সময় ডেস্ক
|
![]() ফাইনালে মারামারির ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন তারকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, ফিফার আপিল বিভাগ মলিনার শাস্তি কমিয়েছে। তবে পারেদেসের নিষেধাজ্ঞা অপরিবর্তিত রেখেছে। এর আগে মলিনাকে সাত ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা, আপিলে সেই শাস্তি কমিয়ে চার ম্যাচ করা হয়েছে। পাশাপাশি তার জরিমানা ৯০ হাজার থেকে কমিয়ে করা হয়েছে ৬০ হাজার ডলার। ফাইনালে জয় উদযাপনরত স্পেনের মিডফিল্ডার রদ্রিকে ঘুষি মেরেছিলেন মলিনা। বর্তমানে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে খেলা মিডফিল্ডার পারেদেসের শাস্তি কমেনি। স্পেনের খেলোয়াড়দের উদ্যাপনের মধ্যে এরিক গার্সিয়াকে ধাক্কা ও আঘাত করার পাশাপাশি গাভির সঙ্গেও সংঘর্ষে জড়িয়েছিলেন তিনি। এ ঘটনায় তার ১০ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৯০ হাজার ডলার জরিমানা বহাল রেখেছে ফিফা। পারেদেসের শাস্তির পাশাপাশি বৈষম্যমূলক স্লোগানের জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর আরোপিত ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানাও বহাল রেখেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। তবে পারেদেসের নিষেধাজ্ঞা এবং বর্ণবাদী স্লোগানের জরিমানার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া সালিশি আদালতে (সিএএস) আপিল করার ঘোষণা দিয়েছে এএফএ। সিদ্ধান্তগুলোর বিস্তারিত কারণ জানতে চাওয়ার পর আপিল করবে সংস্থাটি। তাদের দাবি, আপিলের পক্ষে যথেষ্ট তথ্যগত ও আইনি যুক্তি রয়েছে। এর আগে ফিফার নিষেধাজ্ঞা অনুযায়ী, থিয়াগো আলমাদাকে এক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। অন্যদিকে, দানি ওলমোকে ঘুষি মারার ঘটনায় আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়। আগের আন্তর্জাতিক বিরতিতেই এই দুই কোচ-ফুটবলারের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
