ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ;কাটমার্ক ৫১.২৫
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 8 January, 2026, 10:54 AM

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ;কাটমার্ক ৫১.২৫

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ;কাটমার্ক ৫১.২৫

কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাত ৯টায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য ও ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমানের ফলাফল প্রকাশের ঘোষণা করেন। এরপর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

এ বছর কৃষি গুচ্ছের পরীক্ষায় সর্বোচ্চ ৯৩.৭৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ফেরদৌস আহমেদ নামে এক শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় কাটমার্ক নির্ধারণ করা হয়েছে ৫১.২৫। প্রকাশিত প্রথম অপেক্ষামান তালিকায় স্থান পেয়েছেন ৭ হাজার ২৬৬ শিক্ষার্থী। 

ফলাফল প্রকাশকালে ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান জানায়, 'এ বছর ভর্তি পরীক্ষায় ৮৮ হাজার ২২৮ পরীক্ষার্থী আবেদন করেন। যার মধ্যে ৯১.০৪ শতাংশ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এটি কৃষি গুচ্ছের এ যাবতকালের সর্বোচ্চ উপস্থিতি। এর আগে কৃষিগুচ্ছের কোনো পরীক্ষায় এত শিক্ষার্থী উপস্থিত ছিল না।'

উল্লেখ্য, 'গত ৩ জানুয়ারি দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৯টি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে মোট ২০টি উপকেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মোট তিন হাজার ৭০১টি। এ আসনের বিপরীতে ৮৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী অংশ নিবেন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করেন প্রায় ২৪ জন। ভর্তি পরীক্ষার প্রযুক্তিগত ও প্রশাসনিক সব সমন্বয়ের নেতৃত্বে ছিলো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status