ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
যশোরে পেনশন টাকা আটকে ঘুস বাণিজ্য দুদকের হাতে আটক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Thursday, 8 January, 2026, 10:59 AM

যশোরে পেনশন  টাকা আটকে ঘুস বাণিজ্য দুদকের হাতে আটক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

যশোরে পেনশন টাকা আটকে ঘুস বাণিজ্য দুদকের হাতে আটক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

ঘুষ লেনদেনের সময় হাতেনাতে ধরা পড়েছেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল আজ বুধবার (৭ জানুয়ারি) বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে তার কক্ষ থেকে ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধারসহ তাকে আটক করে।

দুদক যশোরের উপ-পরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সফলতা মেলে তারা দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে ফাঁদ পাতে। অভিযোগকারী বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী জানান, তার প্রয়াত স্ত্রী শিরিনা আক্তারের পেনশন সংক্রান্ত ফাইল ছাড় করানোর জন্য আশরাফুল আলম দীর্ঘ তিন মাস ধরে তাকে নানা অজুহাতে ঘুরাতে থাকেন।

যশোরে পেনশন  টাকা আটকে ঘুস বাণিজ্য দুদকের হাতে আটক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

যশোরে পেনশন টাকা আটকে ঘুস বাণিজ্য দুদকের হাতে আটক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

একপর্যায়ে প্রথম দফায় ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার পর আবারও টাকা দাবি করা হয়। টাকা না দিলে পেনশনের টাকা ছাড় হবে না বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এমনকি খুলনা বিভাগীয় এক কর্মকর্তার যোগসাজশে তার স্ত্রীর বেতন কাঠামো (বেসিক) কমিয়ে দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।

ফাইল ছাড়করানোর কথা বলে আশরাফুল আলমের হাতে আরও ১ লাখ ২০ হাজার টাকা তুলে দেওয়া হলে গোপন সংবাদের ভিত্তিতে দুদক সেখানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।

দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন জানান, আটক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status