ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
জিয়া ও খালেদার কবর জিয়ারত করলেন মালয়েশিয়া বিএনপি ও যুবদল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 4 January, 2026, 8:43 PM

জিয়া ও খালেদার কবর জিয়ারত করলেন মালয়েশিয়া বিএনপি ও যুবদল

জিয়া ও খালেদার কবর জিয়ারত করলেন মালয়েশিয়া বিএনপি ও যুবদল

সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত করেছেন মালয়েশিয়া বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।

আজ বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমানের কবর এবং বেগম খালেদা জিয়ার স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন সংগঠনটির নেতারা। এ সময় তারা মহান আল্লাহর কাছে মরহুমদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।

কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ওয়ালিউল্লাহ জাহিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ মিয়া, প্রচার সম্পাদক এস এম বশির আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাফর এম, আইটি বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, উপদেষ্টা জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাবেক জাসাস নেতা লায়ন শেখ ফরিদ উদ্দিন, সদস্য মমতাজুল হক লিটন হাসানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া যুবদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস, সহ-সাধারণ সম্পাদক মো. বাদল হাওলাদার এবং আরিফ হোসেন, সাইফুল সোহেল রানা, আব্দুল্লাহ, রাফিউ, শাহিন আলমসহ আরও অনেক নেতা-কর্মী।

অনুষ্ঠানে নেতারা বলেন, শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয়তাবাদের প্রতীক। তাঁদের আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে বলেও মন্তব্য করেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status