ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে ধামরাই ও ঢাকার ডে-কেয়ারে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 4 May, 2026, 4:10 PM

বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে ধামরাই ও ঢাকার ডে-কেয়ারে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে ধামরাই ও ঢাকার ডে-কেয়ারে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বিশ্ব টিকাদান সপ্তাহ ২০২৬ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার ধামরাই ও ধানমন্ডিতে পৃথক দুটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সবার জন্য টিকাদান’ শীর্ষক এই আয়োজনগুলোর মূল লক্ষ্য ছিল রোগ প্রতিরোধে টিকার গুরুত্ব তুলে ধরা এবং একটি স্বাস্থ্যকর সমাজ গঠন করা।

ধামরাইয়ে প্রবীণদের জন্য সচেতনতা ও টিকাদান কর্মসূচি

শনিবার ধামরাইয়ের শৈলানস্থ ‘শৈলান প্রবীণ নিবাস’-এ একটি বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)-এর পরিচালক ও বিশিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. কাজী সাইফুদ্দীন বেননূর। তিনি সুস্থ ভবিষ্যৎ গঠনে ইমিউনাইজেশনের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

শৈলান প্রবীণ নিবাসে আয়োজিত এই অনুষ্ঠানে ৫০ বছরের ঊর্ধ্বে বয়সীদের টিকার গুরুত্ব বিবেচনায় সাইনোভিয়া ফার্মা বিনামূল্যে ইনফ্লুয়েঞ্জা টিকা প্রদান করে। প্রবীণ নিবাসে প্রায় ৫২ জন বাসিন্দাকে ইনফ্লুয়েঞ্জা টিকা দেওয়া হয়। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন শৈলান নিবাসের চেয়ারম্যান দিলরুবা কবির এবং ডা. ফায়জুল কবির খান।অনুষ্ঠানের সমাপ্তিতে সাইনোভিয়া ফার্মা পিএলসি-র ভ্যাকসিন ও অঙ্কোলজি বিভাগের সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার মুহাম্মাদ ওসমান গনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

লিটল হেভেন ডে-কেয়ার ও সালিম উইজডম স্কুলে সচেতনতামূলক সেশন

এদিকে ৩ মে ২০২৬ তারিখে রাজধানীর লিটল হেভেন ডে-কেয়ার এবং সালিম উইজডম স্কুলে শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকদের নিয়ে আরেকটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। স্কয়ার হাসপাতালের সিনিয়র ক্লিনিক্যাল স্টাফ ডা. সাবরিনা শাহনাজ রশিদ সেখানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি শিশুদের টিকাদানের প্রয়োজনীয়তা এবং টিকা নিয়ে প্রচলিত বিভিন্ন ভ্রান্ত ধারণা দূর করার ওপর আলোকপাত করেন। সাইনোভিয়া ফার্মার সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা টিকাদানকে অন্যতম কার্যকর জনস্বাস্থ্য পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানগুলো ইন্টারেক্টিভ আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সমাপ্ত হয়, যেখানে অংশগ্রহণকারীরা স্বাস্থ্য সচেতনতা ও প্রতিরোধমূলক যত্ন নিয়ে তাঁদের মতামত শেয়ার করেন।

অনুষ্ঠানের সমাপ্তিতে সাইনোভিয়া ফার্মা পিএলসি-র ভ্যাকসিন ও অঙ্কোলজি বিভাগের সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার মুহাম্মাদ ওসমান গনি এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং, ভ্যাকসিন) তাসফিন মোস্তফা ধন্যবাদ জ্ঞাপন করেন। উপস্থিত অংশগ্রহণকারীদের তারা সাইনোভিয়ার WHO-স্বীকৃত টিকা গ্রহণের আহ্বান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status