|
ফুলবাড়ীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() ফুলবাড়ীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকেরা ফুলবাড়ী উপজেলার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও উন্নয়নসংক্রান্ত বিষয় তুলে ধরেন। তাঁরা বলেন, সাধারণ মানুষের সমস্যা, অনিয়ম ও ভোগান্তির চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। একই সঙ্গে এসব সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তাঁরা। সভায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফুলবাড়ী থেকে দূরপাল্লার যানবাহন চলাচল এবং উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন ইউএনও মো. জাহিদ হাসান। পাশাপাশি এলাকার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। মতবিনিময় সভায় সাংবাদিকেরা স্থানীয় সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে প্রশাসনের নজরে আনা এবং উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরার বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁরা আশা প্রকাশ করেন, প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় জোরদার হলে জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজদৌলা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল লতিফ, প্রেসক্লাব ফুলবাড়ীর সভাপতি অলিউর রহমান ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল আজিজ মজনু ও জাহাঙ্গীর আলম, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এসএম বাবুল, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া মিঞা ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর। এ ছাড়া সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, ফুলবাড়ী উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী আনন্দ, ফুলবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহাবুব হোসেন লিটু ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমানসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সভায় জনস্বার্থ রক্ষা, জনদুর্ভোগ লাঘব ও উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
