|
শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ
নতুন সময় প্রতিনিধি
|
![]() শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ রোববার (১৮ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার কুমারঘাতি এলাকা থেকে ওই মদ জব্দ করা হয়। জব্দ করা মদের বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৮ হাজার টাকা। ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সীমান্তে মাদক পাচার রোধে বিজিবির জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা কুমারঘাতি এলাকায় অভিযান পরিচালনা করেন। ওই সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা মদ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেখান থেকে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ করেন। ওই ঘটনায় তিন মাদক পাচারকারীর বিরুদ্ধে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজীদ জানান সীমান্তে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
আগ্নেয়াস্ত্র প্রদর্শন নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয়
হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে (GSF) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রবর্তী দলের যাত্রা
বিশ্বব্যাংকের তহবিলে প্রথমবারের মতো দাতা মঙ্গোলিয়া, দিচ্ছে ১৩ লাখ ডলার
