|
নাটোরের বড়াইগ্রামে আগ্নেয়াস্ত্রসহ তিনটি অস্ত্র উদ্ধার
মোঃ মনজুরুল ইসলাম, নাটোর
|
![]() নাটোরের বড়াইগ্রামে আগ্নেয়াস্ত্রসহ তিনটি অস্ত্র উদ্ধার এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ণকলস গ্রামের সিদ্দিক চেয়ারম্যানের ঘাসের জমির আইলে একটি কলাগাছের নিচে সন্দেহজনক একটি বাজারের ব্যাগ পড়ে থাকার খবর পায় এসআরবির নাটোর ক্যাম্পের একটি দল। পরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রসহ তিনটি অস্ত্র পাওয়া যায়। উদ্ধার করা অস্ত্রগুলো জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বড়াইগ্রাম থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
