|
খাগড়াছড়িতে গুচ্ছগ্রামের চাউল বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: ওয়াদুদ ভূঁইয়া
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() খাগড়াছড়িতে গুচ্ছগ্রামের চাউল বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: ওয়াদুদ ভূঁইয়া তিনি বলেন, সরকারি চাউল বিতরণে অনিয়মের কোনো অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সরকারি খাদ্য সহায়তা কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের চাউল বিতরণ কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে খাগড়াছড়ির সর্বসাধারণের প্রতি সরকারি চাউল বিতরণে অনিয়ম, দুর্নীতি কিংবা নিম্নমানের চাউল সরবরাহের ঘটনা নজরে এলে তথ্য-প্রমাণসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের অবহিত করার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টরা জানান, গুচ্ছগ্রামসহ সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের কাছে সরকারি সহায়তা যথাযথভাবে পৌঁছে দেওয়া। এ ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনিয়মের কারণে যাতে সাধারণ মানুষ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে নজরদারি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ওয়াদুদ ভূঁইয়া বলেন, সরকারি সহায়তা জনগণের অধিকার। এই অধিকার নিশ্চিত করতে কোনো অনিয়মের সঙ্গে আপস করা হবে না। তাই অনিয়মের তথ্য-প্রমাণ থাকলে তা দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিয়ে সরকারি খাদ্য সহায়তা কার্যক্রমকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
