ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
পশ্চিমবঙ্গে দুই তৃতীয়াংশ আসনে এগিয়ে বিজেপি, পরাজয় মানতে নারাজ মমতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 4 May, 2026, 4:11 PM

পশ্চিমবঙ্গে দুই তৃতীয়াংশ আসনে এগিয়ে বিজেপি, পরাজয় মানতে নারাজ মমতা

পশ্চিমবঙ্গে দুই তৃতীয়াংশ আসনে এগিয়ে বিজেপি, পরাজয় মানতে নারাজ মমতা

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। আজ সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গণনা কার্যক্রম শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ইভিএমের ভোট গণনা চলছে।

প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং বিরোধী ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে বিজেপি ১৯২টি আসনে এগিয়ে রয়েছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৯৮টি আসনে।

তবে বিভিন্ন গণমাধ্যমে প্রাপ্ত তথ্যের মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে। চূড়ান্ত ফলাফলের আগে প্রতিদ্বন্দ্বিতা যে অত্যন্ত কাছাকাছি, তা স্পষ্ট।

এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতোমধ্যেই ২০০-র বেশি আসনে জয় পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। ২৯৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন।

রাজ্যজুড়ে মোট ৭৭টি গণনাকেন্দ্রের ৪৫৮টি হলে ভোটগণনা চলছে। সবচেয়ে বেশি রাউন্ডে গণনা হবে চুঁচুড়ায়, যেখানে ২৭ দফা ইভিএম গণনা নির্ধারিত রয়েছে। অন্যদিকে মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম ও বীজপুরে সর্বনিম্ন ১০ রাউন্ড করে গণনা হবে।

নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে গণনা প্রক্রিয়ায় ২৯৩ জন পর্যবেক্ষক, ১৬৫ জন অতিরিক্ত পর্যবেক্ষক এবং ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক দায়িত্ব পালন করছেন। প্রতিটি গণনাকেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং সিসিটিভি নজরদারিও চালু রয়েছে।

এবারের নির্বাচনে দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়—প্রথম দফা ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। উভয় দফাতেই রেকর্ডসংখ্যক ভোট পড়েছে, যা যথাক্রমে ৯৩.১৯ ও ৯২.৬৭ শতাংশ।

বিশ্লেষকদের মতে, প্রথম দফার ভোটগ্রহণ হয়েছিল বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলোতে, আর দ্বিতীয় দফা হয়েছিল তৃণমূলের প্রভাবশালী দক্ষিণবঙ্গে। ফলে কোন দল কার ঘাঁটিতে কতটা প্রভাব বিস্তার করতে পেরেছে, তার ওপরই নির্ভর করবে চূড়ান্ত ফলাফল।

বুথফেরত সমীক্ষাগুলোতে যদিও বিজেপিকে কিছুটা এগিয়ে রাখা হয়েছে, তবুও তৃণমূল কংগ্রেস এসব জরিপ প্রত্যাখ্যান করে নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।

দিনের শেষ নাগাদ অথবা রাত পর্যন্ত গণনা চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। তখনই স্পষ্ট হবে, পশ্চিমবঙ্গের শাসনভার শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে।

উল্লেখ্য, ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮ আসন। এক্সিট পোলগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও বেশিরভাগ জরিপে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। তবে পিপলস পালস ও জনমত— এই দুটি সংস্থা মমতার দল জয় পেতে যাচ্ছে বলে জানিয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status