|
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হবে : কৃষিমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
|
![]() হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হবে : কৃষিমন্ত্রী সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আলুর বাম্পার ফলন হলেও সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার দুর্বলতার কারণে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে বলে সম্মেলনে উদ্বেগ প্রকাশ করেন জেলা প্রশাসকরা। তারা এ সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের ওপর জোর দেন। জবাবে কৃষিমন্ত্রী জানান, আলুর বাজার সম্প্রসারণ এবং রপ্তানি বাড়ানোর মাধ্যমে এ সংকট কাটানোর পরিকল্পনা করছে সরকার। সম্মেলনে কুরবানির পশুর বাজার নিয়েও আলোচনা হয়। কৃষিমন্ত্রী বলেন, দেশে কুরবানির গরুর কোনো ঘাটতি নেই, বরং উদ্বৃত্তও নেই। বাজারে সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই বলে তিনি আশ্বস্ত করেন। পাশাপাশি তিনি জানান, আগামী দিনে সীমান্ত দিয়ে নতুন করে গরু আসার সম্ভাবনা নেই। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
