ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩
রাজধানীতে ২৪ ঘণ্টায় অস্ত্র-মাদকসহ আটক ৭৫৯
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 15 October, 2026, 11:09 AM

রাজধানীতে ২৪ ঘণ্টায় অস্ত্র-মাদকসহ আটক ৭৫৯

রাজধানীতে ২৪ ঘণ্টায় অস্ত্র-মাদকসহ আটক ৭৫৯

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৭৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদকদ্রব্য ও চোরাই মালামাল জব্দ করা হয়েছে।

একই সময়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন থানায় মোট ৪২টি মামলা করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দিনব্যাপী ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ ও গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

ডিএমপি জানায়, অভিযানের মধ্যে সর্বাধিক ২৬৩ জনকে আটক করেছে মিরপুর বিভাগ। এছাড়া তেজগাঁও বিভাগ ১৯৬ জন, ওয়ারী বিভাগ ৯২ জন, মতিঝিল বিভাগ ৪৯ জন, গুলশান বিভাগ ৪২ জন, লালবাগ বিভাগ ৪০ জন, উত্তরা বিভাগ ৪০ জন, রমনা বিভাগ ৩৪ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৩ জনকে আটক করে।

অভিযান পরিচালনাকালে আটকদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, ১টি দেশীয় ওয়ান শুটারগান, ২২ কেজি ৮৯৬ গ্রাম গাঁজা, ১৭০ পিস ইয়াবা, ৬ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল ও ১৪৯ ক্যান বিয়ার জব্দ করা হয়।

এর পাশাপাশি ৭৯০ প্যাকেট বিদেশি সিগারেট, ১টি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন, ১.৫ আনা ওজনের ১টি স্বর্ণের কানের দুল, ৩৭ হাজার ৫৮০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া অভিযানকালে অপহৃত বা ভিকটিম ১ জনকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার  মো. আকতার হোসেন জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপির এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status