|
উত্তরার সড়কে প্রায় ৪ ঘণ্টা অবরোধ শ্রমিকদের, ধাওয়া দিয়ে সরাল পুলিশ
নতুন সময় প্রতিবেদক
|
![]() উত্তরার সড়কে প্রায় ৪ ঘণ্টা অবরোধ শ্রমিকদের, ধাওয়া দিয়ে সরাল পুলিশ আজ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। তিনি বলেন, পোশাকশ্রমিকেরা দীর্ঘ সময় সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অনুরোধের পরও তাঁরা রাস্তা থেকে সরে না যাওয়ায় ধাওয়া দিয়ে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর দুপুর পৌনে ১২টার দিকে রাস্তায় যান চলাচল শুরু হয়। পুলিশ ও পোশাকশ্রমিকেরা জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে একাধিক পোশাক কারখানা শ্রমিকেরা বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আজমপুর সড়কের দুপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একই দাবিতে গতকাল মঙ্গল ও বুধবারও তাঁরা বিক্ষোভ করেন। টানা তিন দিন ধরে চলা পোশাকশ্রমিকদের সড়কে বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশগুলোতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। বিশেষ করে আজমপুর ও রাজলক্ষ্মীসংলগ্ন এলাকায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকায় উত্তরা থেকে শুরু করে বিমানবন্দর সড়ক পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, সাধারণ যাত্রী ও পথচারীরা। শ্রমিক আখতার হোসেন অভিযোগ করেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্যের বাজারে বর্তমান বেতনে জীবন যাপন করা অসম্ভব হয়ে পড়েছে। বকেয়া পরিশোধ ও নির্দিষ্ট দাবিতে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো সুরাহা না পাওয়ায় তাঁরা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
