|
‘হাসিনা সুস্থ আছেন প্রমাণে ব্যর্থ’ হয়ে পুরোনো অডিও ডিলিট করে আবার ফেরালো আ.লীগ
নতুন সময় প্রতিবেদক
|
![]() ‘হাসিনা সুস্থ আছেন প্রমাণে ব্যর্থ’ হয়ে পুরোনো অডিও ডিলিট করে আবার ফেরালো আ.লীগ ফ্যাক্টচেকের পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেসবুক পেজ ‘Bangladesh Awami League’ এ গিয়ে দেখা যায় সেই অডিওটি আর নেই। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হয়। কখন সেই বক্তব্যটি সরিয়ে ফেলা হয়েছে তা জানা না গেলেও সংবাদ প্রকাশের পরবর্তীতে দেখা যায় সেই পুরোনো অডিওটি আবার ফেসবুক পেজে ফিরিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দলটি। শুক্রবার (২৭ নভেম্বর) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে তাদের (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) অফিসিয়াল ফেসবুক ‘Bangladesh Awami League’ পেজে ‘হাসিনা সুস্থ আছেন’ সংক্রান্ত একটি অডিও প্রচার করা হয়। তবে দ্য ডিসেন্টের ফ্যাক্ট চেকিংয়ে অডিওটি পুরোনো প্রমাণ হলে সেটি আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে ডিলিট করে দেওয়া হয়। তবে শনিবার (২৮ নভেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে গিয়ে আবার সেই ডিলিট করে দেওয়া অডিওটি খুঁজে পাওয়া যায়। সাধারণত ফেসবুক এখন শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, এটি অনেকের জন্য ব্যক্তিগত ডায়েরি কিংবা স্মৃতির ভান্ডারও। সেই প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ পোস্ট ডিলিট হয়ে গেলে ফেসবুক এমন একটি সুবিধা দিয়েছে, যা ব্যবহার করে ডিলিট করা পোস্ট সহজেই ফিরিয়ে আনা যায়- ফেসবুকের ‘রিসাইকেল বিন’ নামের একটি ফোল্ডারে ডিলেট ফাইল সংরক্ষিত থাকে ৩০ দিন পর্যন্ত। এ সময়ের মধ্যে চাইলেই পোস্টটি পুনরুদ্ধার করা যায়। পোস্ট ফিরিয়ে আনতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে- ফেসবুকের মেনুতে গিয়ে ‘অ্যাক্টিভিটি লগ’ অপশনে যেতে হবে, এরপর সেখানে ‘রিসাইকেল বিন’ খুঁজে বের করে তাতে ক্লিক করতে হবে, এখানে গত ৩০ দিনের মধ্যে ডিলিট করা সব পোস্টের তালিকা দেখা যায়, যে পোস্টটি ফিরিয়ে আনা হবে সেটির পাশে থাকা চেকবক্সে ট্যাপ করে নিচে থাকা ‘রিস্টোর’ বাটনে ক্লিক করলেই পোস্টটি প্রোফাইলে ফিরে আসবে। এ প্রক্রিয়া অনুসরণ করলে খুব সহজেই ডিলিট হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ পোস্ট আবার ফিরে পাওয়া সম্ভব। দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পলাতক শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে নানা দাবি ছড়িয়েছে। তবে শেখ হাসিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি প্রতিষ্ঠানটি। তাদের অনুসন্ধানে দেখা গেছে, তার সুস্থতার প্রমাণ হিসেবে আওয়ামী লীগের অফিশিয়াল পেজে প্রচার করা অডিওটি অন্তত এক বছর আগে থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ক্যানসারে মারা গেলেন মা, হোটেলে খুন ছেলে, অসুস্থ বাবার আকুতি ‘ওষুধের খরচ কে দেবে?’
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
‘হাসিনা সুস্থ আছেন প্রমাণে ব্যর্থ’ হয়ে পুরোনো অডিও ডিলিট করে আবার ফেরালো আ.লীগ
সাতক্ষীরা সীমান্তের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে জেলা প্রশাসক, সঙ্গে৷ ৩৩ বিজিবির অধিনায়ক ও পুলিশ সুপার
