|
রাজারহাটে কৃষি ও গ্রামীন উন্নয়ন পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() রাজারহাটে কৃষি ও গ্রামীন উন্নয়ন পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত ২০২৫–২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার কর্মসূচির আওতায় কংগ্রেসটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তানজিলা তাসনিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায় এবং ডিএই’র অতিরিক্ত উপপরিচালক মেহেদী হাসান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মোছা. সাইফুন্নাহার সাথী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মো. মাইদুল ইসলাম।প্রধান অতিথি তার বক্তব্যে নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর জোর দিয়ে বলেন, মানুষের সুস্থ জীবনের জন্য নিরাপদ খাদ্য অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে কৃষকদের অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়ানোর আহ্বান জানান তিনি। এছাড়া তিনি ‘পার্টনার কংগ্রেস’কে একটি কার্যকর ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে কৃষকদের ন্যায্য দাবি আদায়ে পাশে থাকার আশ্বাস প্রদান করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
